সর্বশেষ

প্রতিফল

সব কিছুর একটা সীমা আছে
চরম ঘৃণাও একসময় গলে মোমের মত
সুতীব্র ভালবাসাও মন্দ পর্যায়ে বিপরীত মোড় নেয়
তুমি জানো- ঘটনা না বলেই দুর্ঘটনা হয়ে যায়
আর তো তোমার নিত্য নৃশংস উল্লাস
দপ করে নিভে যাবে লোমহর্ষক বেদনার আঘাতে ।


দেখো, কথা দিয়ে কথাকে কচুকাটা করা,
তনয় ধরে খেয়ে দেয়ে ছেড়ে দেওয়া,
ধুতুরাকে রঙ করে বেলিফুল করা অথবা
প্লাক করা ভ্রুঁ দুর্গম স্বার্থে কুচকানো
সব কিছু সীমাকে অতিক্রম করার পরের ঘটনা,
এর ফল খুব পীড়াদায়ক,একেকটি নিঃসঙ্গ ব্যভিচার
যার তার সাথে-ভাঁড়,অথর্ব কিংবা বহুগামী এইডসের বাহক ।

আমি জানালা খুলে দেখি তোমার বিপর্যয়,
অমানবিক পতন-শারিরীক ও নৈতিক
নরকের বাসিন্দার মত পঁচা ও ত্যাক্তকর গন্ধ পাই
তোমার গা থেকে অথবা তুমি সম্পর্কযুক্ত যেকোন কিছুর খোলস বা নির্যাস থেকে ।
তোমার স্মৃতিগুলো একেকটি প্রতিবন্ধী অনুভূতি
নির্লজ্জের মত দেয় আমার তাবুতে নিয়মিত উঁকি ।
২১.১০.২০১৪
পাঠ অনুভূতি