সর্বশেষ

পুতুলমানবী

পুতুলমানবী,
তোমার নামে প্রেস কাউন্সিলে একাধিক মামলা করবো-
যাতে করে মনছাপাখানায় ভালবাসা নিয়ে অপ্রপচার না চালাও,
বলতে না পারো,' ভালবাসা আমার ভাললাগেনা ।'
শীত ভেদ করে দুজন মিলে প্রকাশ করবো প্রেমনিষ্ঠতা-
তুমি হবে উত্তপ্ত সংবাদ,আমি করবো সাংবাদিকতা ।
[ একটা প্রকল্পের কাজ করছি-প্রেস কাউন্সিলে করা বিভিন্ন সময়ের মামলা নিয়ে। খাবারের বিরতিতে পুতুলের নামে একটা মামলার মালা লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছি...:D]

26.11.2014
পাঠ অনুভূতি