সর্বশেষ

মেীমাছিঃশারমিন জাহানের অনুবাদে এমিলি ডিকিনশন

মৌমাছি,
তোমাকে আশা করছি।
'তুমি আসবে' এ কথা
গতকালই একজনকে বলছিলাম
তুমি চেনো তাকে।

গেল সপ্তাহে ব্যাঙেরা
তাদের ঘরে ফিরে গেছে
কাজে ব্যস্ত হয়েছে।

পাখিরা প্রায় সবাই ফিরে গেছে
পুরু আর গভীর হয়েছে গুল্মলতা
এই সতেরোর আগেই
তুমি আমার চিঠি পাবে
উত্তর দিও, আর খুব ভাল হয়
যদি চলেই আসো।
ইতি,
তোমার মাছি ।


৬ নভেম্বর, ২০১৬, ফেনী।


পাঠ অনুভূতি