সর্বশেষ

নীরবতার কুণ্ডলী তত্ত্ব || Spiral of silence Bangla


গণমাধ্যম একটি বিশেষ উদ্দেশ্যে এজেন্ডা নির্ধারণ করে এবং ক্রমাগত তা প্রচার করে জনমনে একটি গভীর ও সূক্ষ্ম উপনিবেশ তৈরি করে।ফলে একটি অদৃশ্য মানসিক দাস শ্রেণী তৈরি হয় নিজেদের অজান্তে।বিদ্যমান পরিস্থিতিতে এই শ্রেণীটি মাথাচাড়া দিয়ে ওঠে গণমাধ্যমের প্রপাগান্ডাকে ভিত্তি করে। এই আকস্মিক উত্থানে সমাজের একটি শ্রেণী যারা বিপরীত মত পোষণ করে তারা চুপ থাকে। 

সময়ের সঙ্গে এই চুপ বা নীরব থাকার প্রবণতা বৃদ্ধি পায়। অন্যদিকে আধিপত্যবাদী মতেরও প্রকাশ বৃদ্ধি পায়। এই কারণে বিপরীত মতাবলম্বনকারীরা নিজেদের সমাজের সংখ্যালঘু ভাবতে থাকে এবং ভেবে ভেনে কুণ্ডলী পাকিয়ে মুখে তালা মেরে বসে থাকে। এটাই জার্মান রাষ্ট্র বিজ্ঞানী Noelle-Neumann এর বিখ্যাত Spiral of Silence theory এর মূল কথা ।

তিনি খ্রীস্টান জার্মানীতে ইহুদীদের এভাবে গুটিয়ে কুণ্ডলী পাকানোর ভুক্তভোগী, যদিও এই ইহুদীরাই আজ যখন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ ইসরায়েল গঠন করেছে সেখানের আরব মুসলিম, খ্রীস্টানরাই কথা বলতে পারেনা। নীরবতা অবলম্বন করে সরকারের ভয়ে, গোয়েন্দাদের ভয়ে, কট্টরপন্থী জনতার ভয়ে।

পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানেও এটি দেখা যায়। সংখ্যালঘু মুসলিম বা হিন্দুরা যথাক্রমে ভারত ও পাকিস্তানে কোণঠাসা হয়ে থাকে। বৃহত্তর সামপ্রদায়িক জনতার মতের বাইরে ভাবনা ভাবতে তারা ভয় পায়। অর্নব গোস্বামীর মত সাম্প্রদায়িক মিডিয়া এংকর এই নীরবতার কুণ্ডলী পাকানোতে অনুঘটক হিসেবে ভূমিকা পালন করে। 

সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে কুন্ডলী পাকানোর এই প্রক্রিয়ায় কম বেশি আমরা সকলেই অংশগ্রহণ করছি। ফলে War on Terrorism নামের নব্য সাম্রাজ্যবাদী পদক্ষেপে একের পর এক অন্য রাষ্ট্রে আগ্রাসন ও দখলদারিত্ত্বের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটে বসে আছি । আবার বিদেশী রাষ্ট্রের কেউ দেশের অভ্যন্তরে কথা বলে পার পেয়ে যায় একারণেই। সুন্দরবন ধ্বংসের পাঁয়তারার বিরুদ্ধে জাতীয় নিস্ক্রিয়তা একটি বৃহত্‍ কুণ্ডলীর আভাস বলে বামপন্থী আনু মোহাম্মদরা বলতে চান, যদিও সমাজতান্ত্রিক দেশের বিরুদ্ধে তার মত কম দেখা যায়। 

বাংলাদেশে নিজেদের পণ্য ব্যবহার, সংষ্কৃতির প্রসার ইত্যাদি বিষয়গুলো উপেক্ষিত । এ কারণেই নির্দ্বিধায় বলে দেওয়া যায়-
বাংলাদেশে নিরবতার কুন্ডলীটি জাতীয় পর্যায়ে চলে গেছে এবং এ কুন্ডলী এখন ক্যান্সারের পরিণত হয়ে লাল সবুজ হৃদয়কে গ্রাস করছে....
[Theoretical approaches to media studies কোর্সের পরীক্ষা আজ। পড়ছি Spiral of silence theory এবং দু'কলম লিখে বিষয়টি ভাগ করে নিলাম অন্যদের সঙ্গে ।]
পাঠ অনুভূতি