সর্বশেষ

নীলনারী


তুমি পৌষের শেষ রাতে হালকা বৃষ্টি
অপার্থিব এক শীত শীত অনুভব,
মুখোমুখি দেখা হলে চোখ নামিয়ে নেওয়া
নীলনারী,তুমি ভাঁপা পিঠার চাপা উষ্ণতা।

তুমি প্রবল উচ্ছ্বাসের শীতকালীন মহড়া
দিনের বেলা চাঁদ হয়ে যাওয়া মেঘঘেরা সূর্যটা
নীলনারী,তুমি আমার বিদঘুটে ভাললাগা।
পাঠ অনুভূতি