..................
আমরা ছুটেছি
শত পর্বতমুখে,সবুজের গিরিখাদে,সুদৃঢ় এক বন্ধনে
আমরা গেয়েছি
উঁচুনিচু ঢালজুড়ে,সূর্যাস্তে,ছুঁয়ে নীল জীবনের সন্ধানে
আমরা উড়েছি
চান্দের বহরে,মেঘেরও উপর, মানবিক কোলহল চন্দনে
আমরা দেখেছি
মেঘলার খেলা,নীলাচলী অস্তাচল,নীলগিরি আমাদের বন্দনে ।
আমরা ছুটেছি,গেয়েছি,উড়েছি ও দেখেছি
প্রায় এক শতক প্রাণ মিলে এক হয়েছি
নেমেছি ঢাল বেয়ে সমুদ্রের জলে
রাত্রির গর্জনে,ভালবাসার বর্ষণে,মায়ারও বলে
হুল্লোড়ে মেতেছি,ফিরেছি লাল ইটের সবুজগৃহে
রেখে এসেছি সময়ের বাতি
নিয়ে এসেছি একঝাঁক স্মৃতি ।
যে সফর হৃদয়ে দিয়েছে রোমাঞ্চ স্বাদ,
ব্যথা ভুলিয়ে শিখিয়েছে নিঃশ্বাস নিতে
দলে দলে,কাঁধে কাঁধে মিশে যেতে
একটি পরিবারের মাঝে ।
প্রায় এক শতক প্রাণ মিলে এক হয়েছি
নেমেছি ঢাল বেয়ে সমুদ্রের জলে
রাত্রির গর্জনে,ভালবাসার বর্ষণে,মায়ারও বলে
হুল্লোড়ে মেতেছি,ফিরেছি লাল ইটের সবুজগৃহে
রেখে এসেছি সময়ের বাতি
নিয়ে এসেছি একঝাঁক স্মৃতি ।
যে সফর হৃদয়ে দিয়েছে রোমাঞ্চ স্বাদ,
ব্যথা ভুলিয়ে শিখিয়েছে নিঃশ্বাস নিতে
দলে দলে,কাঁধে কাঁধে মিশে যেতে
একটি পরিবারের মাঝে ।