সর্বশেষ

ভালবাসি পুতুল ভেবে


নির্দ্বিধায় স্বীকার করছি-
দেড়শ কিংবা কয়েক হাজার গজ দূর থেকে তোমাকে ভালবাসি।
কাছে যেতে ভয় পাই,যদি দেখতে হয়
সেই রূপ;যার উপরে মেকাপের কয়েক স্তরের আবরণ,
ভেতরে সাতটি অথবা তারও বেশি স্বতন্ত্র্য শিত্‍কারের তাজা দাগ ।
কখনো অন্ধকারে,কখনো দিবালোকে,
সেলফোনের তরঙ্গে
কি না করেছো তুমি?আমি জেনেছি
আর কাছে যেতে চাইনি
নিশ্চিত ঘৃণা করতে হয় সেই শোকে ।
দূর থেকে ভালবাসি তাই অবুঝ পুতুল ভেবে-
যার কথা শোনা যায়না
যে স্বেচ্ছায় হারায়না
যে জানেনা কেউ খুব কাঁদে তার অভাবে ।
৪ জানুয়ারী, ২০১৪
পাঠ অনুভূতি