...........................
প্রতিটি সন্ধ্যা এমন হোক-
আবহ সংগীত খেচরের কিচিরমিচির
রাজ্যের সব যৌক্তিক কথার ফুল ঝরে পড়ুক আমাদের গায়ে,
কাঠিন্যের আড়ালে চুলের সুবাস হৃদয়ের অভ্যন্তরে ছড়িয়ে-
পড়ুক । তিন বছর পরে অপ্রত্যাশিত খেয়া ভাসুক প্রকাশ্য নির্জনে
ভালবাসা বোঝাই করে কাঙ্খিত গন্তব্যে ।
প্রতিটি সন্ধ্যা এমন হোক-
প্রাণের ছোঁয়ায় ঘুমন্ত চাঞ্চল্য জেগে উঠুক,
পিচের পথে আবছা আলোয় অস্বচ্ছ দেখে নেয়া
আর পঞ্চগোলাপে প্রাপ্তির ঝোঁক ।
প্রতিটি সন্ধ্যা এমন হোক-
পারস্পরিক বিচ্ছিন্নতা শেষ হয়
'আবার দেখা করবো,অনেক কথা হবে...'
এই বাক্য ও এক দৃষ্টিতে চেয়ে থাকা দিয়ে ।
প্রতিটি সন্ধ্যা এমন হোক-
প্রাণের দাবি,কচি মুখের প্রাকৃতিক চলন্ত ছবি
ধ্রুব হয়ে গেঁথে থাক আত্মার সর্বাঙ্গে-
জীবন-মরণে,শোক ও সুখে নিঃশ্বাস নিবো একই সঙ্গে ।
৫.১.২০১৫