সন্ধ্যার পরপরই তীব্র সুগন্ধ সারা বাড়িতে,
কতজন আসে,কত ছলে ধরে
খপ করে কেউ আবার পাঁপড়িটা ছিঁড়ে
মুখ চাপা হাসিতে উঠোনটা ভরে,
পাটিসোটা বিছিয়ে চলে খুব গল্পটা,
অন্তিম সময়ে গন্ধরাজ আর ফোটেনা।
হারিকেনের নিভু নিভু আলোতে চিঠি কেউ লেখেনা,
হায়দার খাতার নিচের পাতায় প্রিয় নাম থাকেনা,
চোখজুড়ে ঘুমের আগে আরাধ্য মুখ স্বপ্ন দেখেনা,
এসিড পাতায় হাতে বুকে প্রিয় বর্ণ ক্ষত করেনা
আবেগহীন সম্পর্ক এখন অনুভূতি ছাড়া
ধবধবে সাদা গন্ধরাজ তাই আর ফোটেনা ।
২২ ফেব্রুয়ারী, ২০১৪