সর্বশেষ

গোলাপ-প্রলাপ


ঐ দিন দেখলাম পড়ে আছে মাটিতে যে গোলাপ দিয়েছিলাম তোমাকে বছর খানেক আগে
ভালবাসা ফ্রেঞ্চ ফ্রাই,কিসফিস,মজামাস্তি ব্রেকাপ, কুড়মুড করে খায়
আর খাল কাটে পক্ব প্রেমিকারা বোকাদের হৃদয়ে
কুমির হয়ে ফিরে আসতে,
স্মৃতির বিথিতে।

পড়ে থাকা গোলাপ কাঁদিতে কাঁদিতে কহিছে,
তার এবার মৃত্যু দাও, প্রভু
সত্য প্রেমিকাদের মত তুলে নাও অবহেলিত গোলাপসমগ্র
এ পৃথিবী এখন পূর্ণ ভালবাসাহীনতায়
গোলাপের দিন শেষ,গোলাপ ছাড়াই ওদের চলছে যে বেশ ।

গোলাপের প্রলাপ শোনেনা কেহ,
হৃদয়হীন প্রেমনগরে আছে শুধু দেহ
তাই ছুঁড়ে ফেলে মন দেয়া,প্রীতি আর ভালবাসা
ওরা ঘনঘন করে লাভ, রিলেশন আর সম্পর্ক ভাসাভাসা
তারপর গোলাপের উছিলায় জন্ম নেয় ভদকার দৃষ্টি
স্পর্শাসক্তিতে পড়ে থাকে গোলাপ পকেটে,ভ্যানিটিতে আর সব শেষে
বাড়ি ফেরা রাস্তায়!

গোলাপের শরীর প্রেমিকাদের পদাঘাতে পৃষ্ঠ হয়, আর্তনাদ করে
ভাল নেই,বেঁচে নেই-সুখ নেই কোন ঘরে।

মার্চ ১, ২০১৬
পাঠ অনুভূতি