সর্বশেষ

মার্চ আসে, মার্চ যায়


মার্চ আসে বিপ্লবের দীক্ষা কাঁধে, শ্রমিক আর কৃষকের বিজয়গাঁথা নিয়ে
মার্চ আসে রাজাকার মধ্যবিত্ত শিক্ষিতের অপকীর্তি দেখাতে
মার্চ আসে ভোগবাদী ধনী নামের মজুতদারদের চপেটাঘাত করতে
মার্চ আসে ওয়াচডগ মিডিয়ার বুকে কাস্তে আর কোদালের আঘাত হানতে
মার্চ আসে এ দেশে লুঙ্গি আর শাড়ির শক্তির জানান দিতে
মার্চ আসে ছাত্রের তেজদীপ্ত শ্লোগানে
মার্চ আসে উৎপাদন ব্যবস্থার সুষম বণ্টনের বার্তা দিতে
মার্চ আসে স্বাধীনতার অবিসংবাদী আগুনের লেলিহান শিখা জ্বালতে
মার্চ আসে , মার্চ হাসে , এ প্রজন্ম ভীণদেশে ভাসে
মার্চ আসে, মার্চ কাঁদে, তবু সেই কৃষক জলেই ভাসে।


মার্চ আসে তবু জানাতে ৭১ এর মানে
মার্চ মনে করিয়ে দেয়, এই শিক্ষিত শ্রেণীই সুবিধা সবটুকু ভোগ করেছিল আগে
এখনও তাই, বৈষম্য জীবনে ও যাপনে
কলম কখনো হতে পারেনা সুবিধার মানদন্ড, মার্চ তা শেখায়না।

মার্চ মুষ্টিবদ্ধ হাত ও শ্রমিকের ঘামে নিহিত, মার্চ রেসকোর্সে নেীকায় করে গ্রাম থেকে উঠে আসা
ছাত্তার, কয়সার, মনু, টুকু, হান্নান; মার্চ কোন এক বোন মার্জিয়া
মার্চ ডাল আর চাল সকলে মিলে খাওয়া, মার্চ ত্যাগ আর তীতিক্ষা
মার্চ আসে প্রতিবাদের স্পষ্ট আলো নিয়ে-
মার্চ নিরাপদ জীবনের আশ্বাস দেয়, এক সাগর রক্ত দিয়ে
১ মার্চ, ২০১৬
পাঠ অনুভূতি