কাকে ভরে গেছে দেশ
কা কা কা করে ডাকে আর আবর্জনা ঠোক দিয়ে নিয়ে যায়,
ময়লা যত,ব্যস্ত শহরে আবহ সংগীত বাজায়
কাক একটি উপকারী পাখি।
কবিতে ভরে গেছে দেশ
নারী নারী নারী করে ডাকে আর সমাজের আবর্জনা সব কলমে তোলে,
ব্যর্থতা, সস্তা পিরিত, শরীরের কেচ্ছা ও উন্মাদ ঝাঁকি
কবি একটি অপকারী প্রাণী।
কাক ও কবি মুখোমুখি-কাক বলে কবি-
'তুই তো অধম-শোষণ ও নির্যাতন নিয়ে ভাবিসনা',
চুপ থাক, তুই কাক
'তুইতো বদ-বিপ্লব বা বিদ্রোহে আঁচলের তল ছাড়িসনা'
চুপ থাক,তুই কাক
'তুই তো সুবিধাবাদী-দেশ,জাতি ও মানবতা ফেলে প্রেমিকার পিছে ছুটিস চতুষ্পদ হয়ে'
চুপ থাক,তুই কাক ।
কাক চুপ করে যায় এক টুকরো পড়ে থাকা মাংশপিন্ড নিয়ে
কবি চিল্লায় কাক বিনাশের দাবিতে
দূর থেকে শ্লেষ্মা মিশ্রিত কা কা কা ধ্বনি আসে
নারী নারী নারী ডাক দিয়ে পুনরায় কবি পুঁজিনিয়ন্ত্রিত কল্পনায় ভাসে ।
১ই মাচূ, ২০১৫
