চাষা সম্পৃক্ততুমি ভুলে যাও কি করে,হে বাঙাল
এক পুরুষ আগে খোঁজ নাও,নগরে দূষিত হাওয়া খাওয়ার পূর্বে
তোমার রক্তই জলে ভিজে ধান রুয়েছে, নাড়ায় জ্বেলেছে আগুন
আরো পিছনে যাও, হে শিকড়ত্যাগীর দল
সহস্র বছরের অনার্য লাঙলের ফলা তোমার দেহমনে প্রবাহমান
বর্ষার ব্যাঙ ডাকা, হেমন্তের কাঁচা ধানের গন্ধ, শীতে কেঁপে বিলে যাওয়া
কি করে ভুলে যাও?কি খাচ্ছো?কে খাওয়াচ্ছে ?
কোন সাহসে তুমি গালি করেছো 'ক্ষ্যাত'কে ?
কি নির্লজ্জ ধৃষ্টতা, কি রক্তের সাথে ঘাতকতা!
#ক্ষেতেরকথা
