কানে এয়ারফোন দিয়ে হাই হিল পরলেই মুছে দেয়া যাবেনা যে,
তোমার দাদী-নানী কোমরে মোটা শাড়ি বেঁধে ঢেঁকিতে ধান ভানছে
তোমার মা নেড়েছে উঠানের ধান রোদে শুকাতে
কেডস পরে স্পাইক করলেই মুছে দেয়া যাবেনা
তোমার দাদা-নানার বংশ পরম্পরায় জমি চাষ করার ইতিহাস
মুছে দেয়া যাবেনা তোমার বাপের গোলগলা গেঞ্জি আর ঢোলা পাঞ্জাবি লুঙ্গির দিনগুলো

বস্তুত আমাদের আব্বু আর বাবা হয়ে যাওয়া আব্বারা কৃষক ছিল,ক্ষেত ছিল,তারা কাদামাটির সন্তান
আমরা যতই কুফুরি করি এ সত্যে,যতই সাজি মডার্ণ সঙ ।
#ক্ষেতেরকথা ২
আমরা যতই কুফুরি করি এ সত্যে,যতই সাজি মডার্ণ সঙ ।
#ক্ষেতেরকথা ২