সর্বশেষ

প্রেমিক হতে চাইনা


প্রেমিক হতে চাইনা,ওটা সৃজনশীলতা বিধ্বংসী,
আমার চিন্তাকে তোমার অবয়বের সংকীর্ণতায় চিরকাল আবদ্ধ হতে দিতে পারিনা
বিশ্বাস করো,শুধু একারণেই প্রেমিক হতে চাইনা ।

বালিকা,আমি চাইনা আমার সূর্যস্নাত দিনে রাতের ছায়া পড়ুক,আর নির্জন রাত ভরে যাক সেলফোনের রেডিয়েশনে
আমার বিকালের একলা হাঁটায় কেউ অনুপ্রবেশ করুক-
আমি চাইনা।প্রেমিকা বেশে কোন আধিপত্যবাদী স্বত্ত্বা
আসুক জীবনে;প্রেমিক হতে একদম চাইনা।


তারচেয়ে এক দিন মজুর হতে চাই,কত রকম ঘামঝরা কাজ তার
এক কৃষক হতে চাই,বিচিত্র ফসলের মাঝে
প্রেমিকের চেয়ে বরং লাশ হয়ে যাই,
তাতেও বহুরূপ চরিত্র দেখা যাবে-কেমন বৈপরীত্য,কত শিক্ষা
আর প্রেমিক হলে আমি হয়ে যাবো তোমার উপনিবেশ,
বালিকা,দুঃখিত আমি তোমার প্রেমিক হতে চাইনা
মুক্ত,স্বাধীন ও অবাধ্য থাকবো-ঘৃণা করি পরাধীনতা ।
[প্রেমিক হতে চাইনা]
মার্চ ১১, ২০১৫
পাঠ অনুভূতি