সর্বশেষ

অনুধাবন


বন্ধু বসে কখনো ভেবেছো কি?
কার হলো পরাজয়,
কার চুল্লীর শক্তি হ্রাস পেলো,
কার জীবনী হলো ক্ষয় ?

স্নাত পথিকের মাথায় কলা পাতা দিয়ে ভিজে যাওয়া ঠেকালো,
হেলে পড়া নৌকার কে হাল ধরলো,
কাকে বাঁচাতে কে-ই বা মরলো?
বন্ধু খুঁজেছো কি কখনো?

কিছুদিন কোন সাপ ছোবল মারেনি,
হায়েনার চোখ কেন তোমাকে দেখেনি,
আক্রান্ত হয়েও কে তোমাকে ছাড়েনি?
বন্ধু গাঢ় রাত্রিতে ঘুম ভেঙে চিন্তা কখনো হয় কি?
বিশুদ্ধ ছায়ায় কত সুখ নিয়েছো,
রাতারাতি পুঁজিবাদী হয়েছো,
অখন্ড ভালবাসা গলা টিপে মেরোছো?

জানি,এখন আর কিছু ভাবোনা
এখন তোমার জীবন পরিপাটি ব্রোথেল,
চকচকের ভেতরে গ্লানির মলিন পাহাড়,
অপরাধবোধ তোমার শীরায় প্রতিদিন বয়ে যায়
বন্ধু,ভেবে দেখো কার হয়েছে জয় আর কার পরাজয়।

১১ মার্চ, ২০১৪।
পাঠ অনুভূতি