সর্বশেষ

কপালপোড়া


তোমাকে পাইনি বলে আমি নাকি কপালপোড়া,
ছোঁয়াছুঁয়ি,মাখামাখি বা হাঁটাহাঁটি করিনি বলে
আমার নাকি ভাগ্য খারাপ-
গর্দভের মত কিংবা নির্লজ্জ রাজহাঁসের মত হা করে তোমার দিকে চাইনি বলে,
তোমার চলে যাওয়ায় হেসেছি বলে আমি নাকি কেমন কেমন !


আরে তুমিতো জানো,জানোনা?
কেটে পড়ে কি যে বাঁচা বাঁচিয়েছো,
এখন আর আমার পাহারাদার হয়ে থাকতে হয়না
কখন কোন খদ্দের টেনে আনো,রাতের আঁধারে পথেঘাটে শুরু করো আদিম ক্রিয়া
এখন আর আমার ভাববার বিষয় না,
তুমিও বেওয়ারিশ তুমুল ব্যবসায়ী;
এক মুঠো ভাত আর কয়েক ঘন্টা আড্ডা দিতে যার তার সাথে শুয়ে পড়ো,
ফকিরের বাচ্চা থেকে শুরু করে খত্‍নাবিহীন নিরব লম্পট কিছুই বাদ যায়না,
আমি বেঁচে গেছি,শোকর আল্লাহ,আমার কপাল পোড়া না।

তুমি ছিলে এক বিড়াল,
আমাকে হজম করার সাধ্য ছিলনা,
তুমি ছিলে ঘাসখোর
শিশিরের মাঝে খুঁজতেনা ভোর,
চলে গিয়ে করেছো তৃপ্ত,দৃপ্ত,প্রাপ্ত আমাকে।
তুমি বেহায়া,নাক বোঁচা শকুন,পরজীবী কৃমি
তুমি ধনুষ্টংকার রোগীর মত কোড়া,
আমি সন্তুষ্ট,পুড়লে তোমার কপাল পোড়া।

১০ মার্চ, ২০১৪।
পাঠ অনুভূতি