রেডিওর নাম 'ভূমি'।খেলা হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে।রেডিও ভূমি আবার তার ধারা বিবরণী প্রচার করছে।
ধারাভাষ্য দিচ্ছেন আবার দুই বিশিষ্ট ক্রিকেট 'বিষাড়দ' 'আড় যে'! মানুষের মুখের ভাষা যত রকমের বিকৃত করা যায় তার সবকিছু করছে এই ফাজিলদ্বয়।ও হ্যাঁ,এর মধ্যে 'আবাড় একযোন গাড়ল' ও রয়েছেন।ইনি আবার শুদ্ধ বাংলা উচ্চারণে বাংলা একাডেমি থেকে পুরস্কার পাওয়ার যোগ্য।এরমধ্যে অফসাইড কে মিডঅন,লেগ সাইডকে কাভাড় হিসেবে সেকি বিবরণ এই আধুনিক বাংলা ভাষী তরুণীর।আবার 'লিসনাড় ,এখন ফোড়টি দশমিক ৩ ওভাড় চলছে'বলেও উপভোগ্য করে তোলে।
অন্যদিকে ড়ক বয় ও কম না। 'খেজুয়াল' আচড়নের কাড়নে আবডুল ড়াজ্জাক আউট হয়ে গেছেন বলে তার মনে হয়। শুধু তাই নয় তিনি ড়াজ্জাক ইসখুল লেভেলেড় খেলাও শেখেনি বলে মূল্যবান অভিমত দিলেন।
বাংলাদেশ হারছে কিনা এই আশঙ্কায় রেডিও চালিয়ে যদি এসব বাংলা
'ভাসাপেড়েমীদেড়' অত্যাচার সহ্য করতে হয় তবে সরকারের কাছে একটা দাবি আমায়:
অনুগ্রহ করে সময় থাকতে এদের মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করেন।অন্ততপক্ষে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি ক্রিকেটকে যাতে এরা কলুষিত না করতে পারে তাই ক্রিকেট ধারাভাষ্যে এদের নিষিদ্ধ করা হোক।
অনুগ্রহ করে সময় থাকতে এদের মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করেন।অন্ততপক্ষে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি ক্রিকেটকে যাতে এরা কলুষিত না করতে পারে তাই ক্রিকেট ধারাভাষ্যে এদের নিষিদ্ধ করা হোক।