সর্বশেষ

সকালের গায়েও তোমার আবেশ


সকালের গায়েও তোমার আবেশ
রাত্রির মতো
তোমার সুবাদে
প্রভাতে হাসনাহেনা ফুটেছে যেন
চৈত্রের শেষ দিনে
এসো,দেখে যাও-শালিকের ঝাঁক ডাকছে তোমারে।

কেটে যাচ্ছে সেই সব দুঃসময়
প্রতিটি এমন নির্ঘুম সূর্যাস্তে
প্রবঞ্চনারা লজ্জায় মুখ ঢাকে,
যদিও শিকড় আমারই হস্তে
তাতে কি
তুমি তো তফাতে তানপুরাতে রেওয়াজ নিচ্ছো আনন্দে
কি করে পারো,ফেরাতে মোরে,মুখের ওপর সানন্দে!
কি আর করা-
ঐ পাশে আজো জ্বলেনি আলো,
আমারে দেখেনি চেয়ে
চিরকাল যারে দুনিয়া চেনালাম
আমারে চেনেনি সে যে ।
তাই পড়ে রয় চাষাবাদহীন
অন্তরের সব ভূমি
কাঁচা থাকতেই ঝরে মরে যায়
স্বপ্নলোকের তুমি
কি জানি কবে বুঝবে যে সে
অপেক্ষারও দিবা
যদি না বোঝে তবে আর হবে
জীবন রেখে কিবা ?

১৩ এপ্রিল, ২০১৬।
পাঠ অনুভূতি