সর্বশেষ

মরিচ

মরিচ ডলে দেবো একচোখাদের নয়নে
বিপুল পরিমাণে
যারা জালিম তাদের জুলুমদণ্ডে ঢেলে দেবো মরিচের শরবত
পুড়ে যাবে নষ্ট মন---আবর্জনা অগণিত ধন!

মরিচের গুঁড়া ছিটিয়ে দেবো
গদির পশ্চাতে ঢেলে দেবো দেশি মরিচ গুলিয়ে
জ্বলে সমস্ত বেহায়া, 
ঝরে যাবে টাস্কি খায়!

মরিচের ফলন বাড়ছে, হৃদয়ের ক্ষেত জুড়ে নানা জাতের 
লাল, সবুজ বিপ্লবের বার্তা দিতে 
জ্বেলে দেবো মরিচবাতি পুরো বাংলাদেশে
মনে রাখিস, পাইক-পণ্ডিত, বাটপার, ঠক মরিচের চোটে কী পরিণতি হয় শেষে!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments